6:58 am, Wednesday, 4 November 2026

ছয় বছর পর উন্নত সাউন্ড ও নতুন ফিচারে বাজারে এল অ্যাপলের হোমপড মিনি ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ছয় বছর পর ছোট আকারের স্মার্ট স্পিকার হোমপড মিনির নতুন সংস্করণ এনেছে অ্যাপল। হোমপড মিনি ২-এ যুক্ত হয়েছে উন্নত সাউন্ড প্রযুক্তি, নতুন প্রসেসর ও দ্রুতগতির ওয়্যারলেস সংযোগ। নতুন সংস্করণটির দাম রাখা হয়েছে ১৪৯ মার্কিন ডলার, যা আগের মডেলের চেয়ে ৫০ ডলার বেশি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকি গ্যাজেটসের প্রতিবেদন অনুযায়ী, নতুন স্পিকারটির নকশায় বড় পরিবর্তন না এলেও হার্ডওয়্যার ও সফটওয়্যারে বেশ কিছু উন্নতি করা হয়েছে। গোলাকার ও ছোট আকারের নকশা আগের মতোই রাখা হয়েছে। তবে নতুন মডেলটি ১০ গ্রাম হালকা। সাদা ও মিডনাইট রঙের পাশাপাশি সবুজ, নীল ও গোলাপি রঙেও পাওয়া যাবে এটি। হোমপড মিনি ২-এ যুক্ত হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এ ব্যবহৃত এস১০ চিপ।

আগের মডেলের এস৫ চিপের পরিবর্তে নতুন প্রসেসর ব্যবহারে শব্দ প্রক্রিয়াকরণ ও কার্যক্ষমতা বেড়েছে। পাশাপাশি রয়েছে ওয়াই-ফাই ৬ই ও ব্লুটুথ ৬ প্রযুক্তি। নতুন স্পিকারটি আগের তুলনায় আরও জোরালো ও স্পষ্ট শব্দ দিতে সক্ষম। ওয়াই-ফাই ৬ই সমর্থিত ম্যাক কম্পিউটারের ডিফল্ট স্পিকার হিসেবেও ব্যবহার করা যাবে এটি। এ ছাড়া অ্যাপল টিভি ৪ কে-এর সঙ্গে চারটি স্পিকার যুক্ত করে চারপাশ থেকে শব্দ শোনার সুবিধা পাওয়া যাবে।

নতুন সংস্করণে ‘সাউন্ড গ্লো’ নামে একটি ফিচার যুক্ত হয়েছে। এর মাধ্যমে গানের অ্যালবামের প্রচ্ছদ ও শব্দের আবহ অনুযায়ী স্পিকারে আলোর প্রভাব তৈরি হবে। শিশুদের অনাকাক্সিক্ষত স্পর্শ বা নিয়ন্ত্রণ পরিবর্তন ঠেকাতে টাচ নিয়ন্ত্রণ বন্ধ রাখার সুবিধাও রয়েছে। তবে সব সুবিধা শুরুতেই পাওয়া যাবে না। সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে পরে সিরিতে এআই সুবিধা এবং অ্যাপল টিভি ৪ কে-এর সঙ্গে স্বয়ংক্রিয় অডিও সমন্বয়ের ফিচার যুক্ত করবে অ্যাপল।

সব সুবিধা ব্যবহারের জন্য সফটওয়্যার সংস্করণ ২৭.২ প্রয়োজন হবে। উল্লেখ্য, নতুন মডেলে মাইক্রোফোনের সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে। তবে এস১০ চিপের উন্নত প্রযুক্তি কণ্ঠস্বর শনাক্ত করার কার্যক্ষমতা বাড়াবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন ক্রেতাদের জন্য হোমপড মিনি ২ আকর্ষণীয় হতে পারে। তবে আগের সংস্করণ ব্যবহারকারীদের জন্য বাড়তি ৫০ ডলার খরচ করে নতুন মডেলে যাওয়াটা কতটা লাভজনক হবে, তা নির্ভর করবে উন্নত শব্দ ও নতুন ফিচারের প্রয়োজনীয়তার ওপর।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

উপকূলীয় লবণাক্ত জমিতে আমন ও বোরো চাষের নতুন সম্ভাবনা

ছয় বছর পর উন্নত সাউন্ড ও নতুন ফিচারে বাজারে এল অ্যাপলের হোমপড মিনি ২

Update Time : 06:08:35 am, Wednesday, 4 November 2026