7:31 am, Wednesday, 4 November 2026

কোরিয়ার ইউনিভার্সিটিতে প্রদর্শিত হলো এআই প্রযুক্তির বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রযুক্তির বৈপ্লবিক জোয়ারে বিশ্ব চলচ্চিত্রের চেহারা বদলে যাচ্ছে প্রতিনিয়ত। সেই জোয়ারে এবার ইতিহাস গড়ল বাংলাদেশ। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্মিত দেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’ পাড়ি জমিয়েছে আন্তর্জাতিক আঙিনায়।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত মর্যাদাপূর্ণ হানসুং ইউনিভার্সিটির ‘মাস্টার্স ইন গ্লোবাল এআই ম্যানেজমেন্ট অ্যান্ড কনসাল্টিং’ প্রোগ্রামে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রটি প্রদর্শনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চলচ্চিত্র নির্মাণে ব্যবহার এবং এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করেন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল এআই ম্যানেজমেন্ট কনসাল্টিং বিভাগের বিভাগীয় প্রধান (ডিন) অধ্যাপক জং জিন-তেক। বিশ্বমঞ্চে এআই প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের এই সাহসী পদক্ষেপটি সেখানে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী প্রমুখ। সম্প্রতি প্রিমিয়ার শেষে সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

উপকূলীয় লবণাক্ত জমিতে আমন ও বোরো চাষের নতুন সম্ভাবনা

কোরিয়ার ইউনিভার্সিটিতে প্রদর্শিত হলো এআই প্রযুক্তির বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’

Update Time : 06:25:14 am, Wednesday, 4 November 2026