রোহিঙ্গা ইস্যুতে সরকার সমাধানের দিকে যেতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার থাকুক বা না থাকুক রোহিঙ্গা ইস্যুতে সবসময় ভোকাল ছিল। রোহিঙ্গা ইস্যুটা বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার।’
তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক দলগুলো মতামত ও পরামর্শকে গুরুত্ব দেবে সরকার। একত্রে সমাধানের দিকে যেতে চায় সরকার।’
শামা ওবায়েদ বলেন, ‘জিয়াউর রহমান রোহিঙ্গা ইস্যুতে সমগ্র মুসলিম বিশ্বকে একত্র করতে পেরেছিল।’
তিনি আরও বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের মেরুদণ্ড সোজা না ছিল বলেই, চীন, ভারত, মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে জোর দিতে পারেনি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে।’




















