12:51 am, Thursday, 26 November 2026

এবার আগরতলা স্থলবন্দরে আ.লীগের প্রতিনিধি দল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর পরিদর্শনে গেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটি আগরতলায় পৌঁছায়। বিকেলে তাদের স্থলবন্দরটি ঘুরে দেখার কথা রয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। বুধবার দুপুরে তারা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছান। প্রতিনিধি দলে আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পথ হিসেবে যেসব স্থলবন্দরের কথা আলোচনায় রয়েছে, তার মধ্যে আগরতলা-আখাউড়া স্থলবন্দর অন্যতম।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দর পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর অভিমুখে লং মার্চ করবেন বলে জানা গেছে।
 
Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইরান যুদ্ধ বন্ধে পুরোনো কৌশলে ডেমোক্র্যাটরা, ট্রাম্পকে থামানো যাবে?

এবার আগরতলা স্থলবন্দরে আ.লীগের প্রতিনিধি দল

Update Time : 03:16:07 pm, Wednesday, 25 November 2026