12:51 am, Thursday, 26 November 2026

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক না, তাঁকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক না। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।

আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ূন কবির এই মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে আছে, সেটা বিদেশি কূটনীতিকদের আজকের ব্রিফিংয়ে জানানো হয়েছে। দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে কূটনীতিকদের ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রিফিংয়ে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে। কিন্তু আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দেশজুড়ে সহিংসতা–নাশকতা চালাচ্ছে।

ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইরান যুদ্ধ বন্ধে পুরোনো কৌশলে ডেমোক্র্যাটরা, ট্রাম্পকে থামানো যাবে?

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক না, তাঁকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির

Update Time : 03:35:46 pm, Wednesday, 25 November 2026