ঠাকুরগাঁও সদর উপজেলার একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে খেলনা পিস্তল, ওয়াকিটকি, ইয়াবা, বৈদ্যুতিক শক মেশিন, রড ও যৌন উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।





















