রংপুরে রহস্যজনক পরিস্থিতিতে এক সাবেক স্কুলশিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকার একটি দোতলা বাসা থেকে গতকাল শনিবার রাতে লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পুরো বাড়ি তছনছ করায় ঘটনাটি ডাকাতি হতে পারে এবং সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।





















