3:01 am, Monday, 9 November 2026

সান্তাহারে নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এএসআই ক্লোজড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনেস আলীকে ক্লোজ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সান্তহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন। জানা গেছে, সোমবার দুপুরে সান্তাহার ফাঁড়ির এএসআই আনেস আলীর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিক তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল। উল্লেখ্য, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে যোগ দেন আনেস আলী। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এদিকে, সান্তাহার নতুন বাজার এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বাসায় অবাধ যাতায়াতে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন ওই পুলিশ সদস্য।

সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ওই দিন বিকেল সাড়ে ৫টায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করেন। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই পুলিশ সদস্য আনেস আলীকে তাৎক্ষণিক ক্লোজ করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী

সান্তাহারে নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এএসআই ক্লোজড

Update Time : 01:06:41 am, Tuesday, 15 September 2026