3:00 am, Monday, 9 November 2026

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ককটেলসহ ১ জন আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ককটেলসহ এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় ডাকাতরা ব্যবসায়ীসহ তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ব্যবসায়ীর ছোট ভাইকে কুপিয়ে আহত করারও অভিযোগ রয়েছে। ঘটনাটি রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী সালেহ আহমেদ রনি জানান, তিনি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। রাত ৩টার দিকে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল তার বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাকে ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।

একপর্যায়ে তার ছোট ভাই সানী বিষয়টি টের পেয়ে ঘরের বাইরে বের হলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করলে একজনকে একটি ককটেলসহ আটক করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। তবে ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর সোমবার সকালে তিনি রূপগঞ্জ থানায় ডাকাতির ঘটনা উল্লেখ করে লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযোগটি আমলে নেয়নি।

বরং ঘটনাটিকে ছিনতাই হিসেবে দেখিয়ে পুলিশের পক্ষ থেকে একটি অভিযোগ তৈরি করে সেখানে তার স্বাক্ষর নেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে সোমবার সন্ধ্যায় ডাকাতির ঘটনা উল্লেখ করে নতুন করে লিখিত অভিযোগ গ্রহণ এবং মামলা রুজু করা হয় বলে জানান ব্যবসায়ী সালেহ আহমেদ রনি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের বক্তব্য জানতে সাংবাদিকরা থানায় গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কার্যালয় থেকে বের হয়ে যান।

ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রূপগঞ্জ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ডাকাতির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে একজনকে ককটেলসহ আটক করা হয়েছে। তবে ঘটনাটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে নিশ্চিত হতে কিছুটা সময় লেগেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ককটেলসহ ১ জন আটক

Update Time : 01:15:56 am, Tuesday, 15 September 2026