8:12 am, Monday, 9 November 2026

তালায় নৈশপ্রহরীকে ফাঁকি দিয়ে দেয়াল কেটে ২৩ লাখ টাকার গয়না চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার তালা সদরে নৈশপ্রহরীদের চোখ ফাঁকি দিয়ে একটি জুয়েলার্সের পেছনের দেয়াল কেটে প্রায় ২৩ লাখ ৪ হাজার টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরির ঘটনা ঘটেছে। দুঃসাহসিক এ ঘটনায় তালা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে। শনিবার সকালে তালা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রত্না জুয়েলার্স খুলতে গিয়ে দোকানমালিক উত্তম কুমার সিংহ চুরির বিষয়টি জানতে পারেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে দোকানে এসে তিনি দেখতে পান দোকানের পেছনের দেয়াল ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখা যায়, শোকেস ও ক্যাশবক্সে রাখা স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার উধাও।

দোকানমালিক উত্তম কুমার সিংহের দাবি, সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে বাজারের নৈশপ্রহরীদের চোখ এড়িয়ে দেয়াল কেটে দোকানে ঢুকে মূল্যবান গয়না লুট করে। চুরি যাওয়া অলংকারের মধ্যে রয়েছে ২১ ক্যারেটের ১২৪টি নাকফুল, ১৫টি স্বর্ণের আংটি, প্রায় দেড় ভরি স্বর্ণের হার ও দুল, আরও একটি স্বর্ণের আংটি এবং ৫০ ভরির বেশি রুপার অলংকারসহ বিভিন্ন ধরনের বালা, রুলি ও চেইন।

সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২৩ লাখ ৪ হাজার টাকা বলে তিনি দাবি করেন। চুরির খবর ছড়িয়ে পড়লে তালা বাজার বণিক সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তালা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে। তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম বলেন, “সদরের গুরুত্বপূর্ণ বাজারে এমন চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। ” তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কার সিদ্দীক বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। চুরি হওয়া মালামালের প্রকৃত পরিমাণ ও আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব যাচাই করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

” এদিকে ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় এ ধরনের চুরির ঘটনায় বাজারের নৈশকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে বাজারের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শ্রীমঙ্গলের চৌমোহনায় পদ্মের কুঁড়ি নিয়ে বসেছেন মনা মিয়া

তালায় নৈশপ্রহরীকে ফাঁকি দিয়ে দেয়াল কেটে ২৩ লাখ টাকার গয়না চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

Update Time : 01:59:48 am, Sunday, 27 September 2026