6:29 am, Monday, 9 November 2026

বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চুপিসারে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে দাঁড়িয়ে ছবি প্রকাশ করে নীহা লিখেন, যে অধ্যায়টি আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া। ’ গত জুন মাসে প্রেমের সম্পর্কে আছেন বলে জানান নীহা। যদিও সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে, তা স্পষ্ট করেননি নীহা। তবে কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী। এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও এ নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি তিনি। এবার বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও জীবনসঙ্গীর পরিচয় আড়ালেই রেখেছেন নীহা। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দর্শকমহলে প্রশংসিত তুষার মাহমুদের ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’

বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা

Update Time : 06:14:49 am, Monday, 9 November 2026