8:12 am, Monday, 9 November 2026

বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বাসাইল বাজারে পরিচ্ছন্নতা অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার রাজিহার ইউনিয়নের বাসাইল বাজারে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরূপম মজুমদারের উপস্থিতি ও উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।

বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরূপম মজুমদার বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া ও খোন্দকার মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল ঘটক এবং গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অভিযানে অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয়দেরও নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শ্রীমঙ্গলের চৌমোহনায় পদ্মের কুঁড়ি নিয়ে বসেছেন মনা মিয়া

বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বাসাইল বাজারে পরিচ্ছন্নতা অভিযান

Update Time : 02:25:49 am, Sunday, 27 September 2026