8:12 am, Monday, 9 November 2026

উল্লাপাড়ায় করতোয়া নদীতে জমকালো পানসি নৌকা বাইচ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল পর্ব। শনিবার উপজেলার সোনতলা ব্রিজ সংলগ্ন করতোয়া নদীতে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। নদীর বুকে একের পর এক সাজসজ্জিত পানসি নৌকার ছুটে চলা আর মাঝিদের ছন্দময় বৈঠার তালে মুখরিত হয়ে ওঠে করতোয়া নদী।

ফাইনাল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। আয়োজক কমিটির সদস্য আল আমিন হোসেন জানান, হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচকে ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এ বছর পানসি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর সোনতলা নদীতে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নৌকা বাইচ কেবল খেলাধুলার একটি অংশ নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। নৌকা বাইচ দেখতে আসা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামের আশরাফুল ইসলাম বলেন, ছোটবেলায় অনেক নৌকা বাইচ দেখেছি।

কিন্তু এখন আর তেমন আয়োজন হয় না। এত বছর পর আবার সেই পুরনো আনন্দ ফিরে পেলাম। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। এদিকে কয়েকজন তরুণ দর্শনার্থী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্ট দেখে তারা নৌকা বাইচ দেখতে এসেছেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনই দেয় না, বরং নতুন প্রজন্মকে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।

ফাইনাল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিজয় নিশান খাদুলী এবং দ্বিতীয় স্থান অধিকার করে কৈবত্তগাতী নিউ একতা এক্সপ্রেস। প্রতিযোগিতা শেষে বিজয়ী পানসি নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শ্রীমঙ্গলের চৌমোহনায় পদ্মের কুঁড়ি নিয়ে বসেছেন মনা মিয়া

উল্লাপাড়ায় করতোয়া নদীতে জমকালো পানসি নৌকা বাইচ

Update Time : 02:28:06 am, Sunday, 27 September 2026