4:01 pm, Thursday, 1 October 2026

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় সরকারি দলের নীতিনির্ধারণী থেকে। এর আগে গতকাল বুধবার একই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শিবালয়ে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ

Update Time : 01:43:49 pm, Thursday, 1 October 2026