5:01 pm, Thursday, 1 October 2026

শিবালয়ে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের শিবালয়ে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সাবেক এক ছাত্রদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে নাজমুল এবং রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খাঁ গ্রামের আকবর হোসেনের ছেলে কাউসার হোসেন।

তিনি সাভারের আরাপাড়া এলাকায় ভাড়া বাসা থাকেন। শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিনগত রাত দেড়টার দিকে উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের পাকা সড়ক থেকে ৩১ পিস ইয়াবাসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। একই রাতে অপর অভিযানে উপজেলার মহাদেবপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশনের সামনে থেকে ৬০০ পিস ইয়াবাসহ কাউসার হোসেন (২৭) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শিবালয়ে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

শিবালয়ে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

Update Time : 01:59:16 pm, Thursday, 1 October 2026