4:48 am, Monday, 5 October 2026

ক্যামেরার আড়ালে দীর্ঘ ৯ মাস পর ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ৯ মাস ধরে ক্যামেরার আড়ালে থাকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি অবশেষে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

এরপর একাধিক অস্ত্রোপচার ও কেমোথেরাপির দীর্ঘ ও কঠিন এক লড়াই পার করে গত শনিবার বিকেলে নিজের অফিসিয়াল তানিয়া বৃষ্টি ফেসবুক পেজে লাইভে এসে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় মেতে ওঠেন এবং তার বর্তমান শারীরিক অবস্থার কথা জানান। ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে শুরুতেই হাসিমুখে তানিয়া বৃষ্টি বলেন, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি অসুস্থ ছিলাম, এখনো আছি।

তবে আগের চেয়ে অনেকটা ভালো। দীর্ঘ ৯ মাস সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যামেরা থেকে দূরে থাকার পর তার এই হাসিমুখ অনুরাগীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। লাইভে ভক্তরা তার কাছে শারীরিক অবস্থা, চিকিৎসা এবং কাজে ফেরা নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন। লাইভে ভক্তদের অনেকেই তানিয়া বৃষ্টির ওজন আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চান।

এর জবাবে তিনি খোলাসা করে বলেন, অনেকেই বলছেন আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুইটা সার্জারির কারণে। এটা খুবই স্বাভাবিক। নিজের চিকিৎসা সম্পর্কে এই অভিনেত্রী জানান, এখনো আমার কেমোথেরাপির চিকিৎসা চলছে। ছয় মাসের কোর্সের মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে এবং বর্তমানে চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এই চিকিৎসা চলার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা (টেস্ট) করা হবে।

সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। টানা নয় মাস ঘরবন্দি জীবন ও হাসপাতালের কঠিন দিনগুলো পেরিয়ে বর্তমানে মানসিকভাবে চাঙ্গা হতে ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে পরিবারসহ ছুটি কাটাচ্ছেনÑ তানিয়া। গ্রামীণ ও শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে তিনি নিজের মানসিক প্রশান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে লাইভে উল্লেখ করেন।

অভিনয়ে ফেরার ব্যাপারে ভক্তদের ব্যাপক আগ্রহের জবাবে তানিয়া বৃষ্টি ইতিবাচক সংকেত দিয়ে বলেন, আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আপনারাই বলেন, ফেরা উচিত হবে কিনা? আমার ইচ্ছা আছে এই মাস (অক্টোবর) থেকেই কাজ শুরু করার। সেভাবেই পরিচালকদের সঙ্গে কথাবার্তা চলছে। দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকলেও অভিনয়ে ফেরার জন্য তিনি মুখিয়ে আছেন। ভক্তদের অব্যাহত ভালোবাসা ও দোয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে লাইভ শেষ করেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সোনারগাঁর কাঁচপুরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে হাজারো পরিবার

ক্যামেরার আড়ালে দীর্ঘ ৯ মাস পর ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

Update Time : 01:48:57 am, Monday, 5 October 2026