7:49 am, Wednesday, 4 November 2026

চিকিৎসাবিদ্যার পাশাপাশি নাচ ও অভিনয়ে প্রতিভার স্বাক্ষর রাখছেন তোরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চিকিৎসাবিদ্যার পড়াশোনার ব্যস্ততার মধ্যেও নাচ, অভিনয় ও মডেলিংয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন রাহেলা নাবিলা তোরা। সম্প্রতি ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর’ সিজন ওয়ানে প্রথম রানারআপ হয়েছেন তিনি।

দ্য রেস্ট্রেইন আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম রানারআপের মুকুট জিতেছেন তোরা। তোরা বর্তমানে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার স্কুল ও কলেজজীবন কেটেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ছোটবেলা থেকেই নাচ শিখছেন তিনি। বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নৃত্যগুরু অনিক বসুর কাছে তার নাচের প্রশিক্ষণ শুরু। নাচ শিখতে শিখতেই বিভিন্ন প্রতিযোগিতায় যুক্ত হন তোরা।

এটিএন আয়োজিত সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশনে ১২টি দেশের প্রতিযোগীর মধ্যে সেরা ১০-এ ছিলেন তিনি। এটিএন বাংলার ‘অভিনয়ে আগামীর তারকা’ প্রতিযোগিতায় হয়েছিলেন প্রথম রানারআপ। এ ছাড়া বিশ্বরঙ বাসন্তী সুন্দরীতে দ্বিতীয় রানারআপ এবং ফেস অব বাংলাদেশের সেরা ১০ প্রতিযোগীর একজন ছিলেন। নিজের পথচলা নিয়ে তোরা বলেন, ‘মেডিকেলে পড়াশোনার এত চাপের মধ্যেও নিজের স্বপ্ন পূরণে পরিশ্রম করে যাচ্ছি।

প্রতিদিনই শিখছি। ’ অভিনয়ের প্রতি আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘নাচের মানুষ সাধারণত অভিনয়েও পারদর্শী হয়ে থাকেন। আমার ইচ্ছে আছে, অভিনয়ের মাধ্যমে ভালো কাজ করে নিজেকে সবার মাঝে উপস্থাপন করার। ’ এ অর্জনের পেছনে পরিবার ও বন্ধুদের অবদানের কথাও উল্লেখ করেন রাহেলা। তাদের সহযোগিতা ছাড়া এতদূর আসতে পারতেন না বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

উপকূলীয় লবণাক্ত জমিতে আমন ও বোরো চাষের নতুন সম্ভাবনা

চিকিৎসাবিদ্যার পাশাপাশি নাচ ও অভিনয়ে প্রতিভার স্বাক্ষর রাখছেন তোরা

Update Time : 05:25:08 am, Wednesday, 4 November 2026