3:01 am, Monday, 9 November 2026

জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করবেন তরুণরা। এমন লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় তরুণ উদ্যোক্তাদের ঋণের পাশাপাশি দেয়া হবে অনুদানও। নির্বাচিত একজন উদ্যোক্তা পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা। রোববার থেকে মানিকগঞ্জ জেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

চাকরির বাজারে প্রতিদিনই প্রতিযোগিতা বাড়ছে, অন্যদিকে বাড়ছে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় চাকরিপ্রার্থী নয়, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার নাম উদ্যোগ।

এই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলায় উদ্যোক্তা খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে মানিকগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তাদের সাক্ষাৎকার ও ব্যবসায়িক পরিকল্পনা মূল্যায়ন করেন দেশের স্বনামধন্য উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এ প্রকল্পের আওতায় দেশের প্রত্যেক উপজেলা থেকে ১০ জন উদ্যোক্তা বাছাই করবে কেন্দ্রীয় ব্যাংক, যাদের বিনা জামানতে ঋণ দেয়া হবে ২০ লাখ টাকা ঋণ। এর মধ্যে এই ঋণের অর্ধেক পরিশোধ করলেই বাকি ১০ লাখ মিলবে অনুদান হিসেবে। প্রতিটি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করা হবে।’

ইতিমধ্যে দেশের ৮ উপজেলা থেকে আবেদন পড়েছে ১৮ হাজার ৬৪৪টি। বাকি ৫৬ জেলায় পহেলা নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী

জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা

Update Time : 02:38:18 am, Monday, 9 November 2026