2:09 pm, Friday, 6 November 2026

ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে হৃদরোগে পুলিশ পরিদর্শকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ তদারককালে হৃদরোগে আক্রান্ত হয়ে আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন আব্দুল আজিজ নামে এক ইলেকট্রিশিয়ান।

শনিবার (২২ আগস্ট) বেলা দুইটার দিকে জেলা শহরের গোয়ালচামট খোদাবক্স সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ পরিদর্শক আবীর হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আবু বকর মোল্লার ছেলে। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে কর্মরত ছিলেন এবং গত বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে আসেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় আবীর হোসেনের নবনির্মিত চারতলা ভবনের ছাদে শনিবার দুপুরে বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল।

কাজ করার সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হন। চোখের সামনে এ দৃশ্য দেখে আগে থেকেই হৃদরোগে ভুগতে থাকা পুলিশ কর্মকর্তা আবীর হোসেন আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ইলেকট্রিশিয়ানকে ওই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, ‘ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বা তার সংস্পর্শে এসে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

’ এদিকে নিহতের গ্রামের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুরে মৃত্যুর খবর পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। গ্রামে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল শোক প্রকাশ করে বলেন, ‘আবীর হোসেন সাহেব অত্যন্ত সজ্জন ও পরোপকারী একজন মানুষ ছিলেন।

ছুটিতে বাড়িতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে আমরা এলাকাবাসী গভীরভাবে শোকাহত। ’ ইতোমধ্যে পরিবারের লোকজন হাসপাতাল থেকে মরদেহ আনতে ফরিদপুরে গিয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ গ্রামে আনা হবে এবং গোপালপুর সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিক্স কলেজের শিক্ষার্থীরা

ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে হৃদরোগে পুলিশ পরিদর্শকের মৃত্যু

Update Time : 09:30:19 pm, Saturday, 22 August 2026