5:28 am, Monday, 24 August 2026

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সোনারগাঁ উপজেলা শাখার গুরুত্বপূর্ণ দুই পদধারী নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।

দলীয় সূত্রে জানানো হয়, দীর্ঘদিন ধরে দলীয় পদ-পদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে নির্দেশক্রমে তাদের বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে দুটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—এখন থেকে উল্লিখিত বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখা।

বহিষ্কৃত ব্যক্তিরা পরবর্তীতে দলীয় পদ-পদবি ব্যবহার করে অথবা কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের শৃঙ্খলা, ঐক্য এবং সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিএনপির সব স্তরের নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল দুই সহোদর হওয়া সত্ত্বেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সম্প্রতি উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় পুনরায় সংঘর্ষ ও বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার তিন দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের সুনাম অক্ষুণ্ন রাখতে সাংগঠনিকভাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ব্যক্তিত্বের অধিকার রক্ষায় হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী জাহ্নবী কাপুর

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার

Update Time : 10:09:33 pm, Saturday, 22 August 2026