1:19 am, Monday, 24 August 2026

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে এই অভিনন্দন জানানো হয়।

ফেসবুক পোস্টে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বাগদান সারলেন জনপ্রিয় অভিনেতা মহসিন খান

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

Update Time : 10:19:58 pm, Saturday, 22 August 2026