2:29 pm, Friday, 6 November 2026

তিন প্রতিষ্ঠান একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন, নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারের বিনিয়োগসংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠান—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করা হয়েছে। এই তিন সংস্থাকে মিলিয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এখন থেকে দেশের বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের অধীনেই পরিচালিত হবে। নবগঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের বিষয়ে গতকাল পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে হোম ইকোনমিক্স কলেজের শিক্ষার্থীরা

তিন প্রতিষ্ঠান একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন, নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ

Update Time : 09:28:15 am, Sunday, 23 August 2026