11:04 am, Sunday, 23 August 2026

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ রোববার দেশের সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যার ফলে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ২২ আগস্ট সন্ধ্যায় প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

Update Time : 10:14:25 am, Sunday, 23 August 2026