12:56 pm, Sunday, 23 August 2026

উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মোশারফ হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন মোশারফ হোসেন। একই সময়ে পাথরবোঝাই একটি ১২ চাকার ট্রাকও একই দিকে যাচ্ছিল। ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজি আসতে দেখে সংঘর্ষ এড়াতে মোশারফ হঠাৎ ব্রেক করেন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। এ সময় পাশে থাকা ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে রিহ্যাবের শুভেচ্ছা

উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু

Update Time : 11:26:28 am, Sunday, 23 August 2026