8:23 pm, Tuesday, 25 August 2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী সামিন ইয়াসারকে সভাপতি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ আজমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি সামিন ইয়াসার বলেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষের চার দেয়ালে কিংবা ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ থাকতে পারে না; চিন্তার বিস্তার এবং যুক্তিনির্ভর সমাজ গঠনের মধ্যেই শিক্ষার আসল সার্থকতা।

তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণাধর্মী মেধা ও সৃজনশীল চিন্তাকে দেশ বিনির্মাণের মূলধারায় নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে আমরা এমন এক লেখক ও চিন্তক সমাজ গড়ে তুলতে চাই, যারা নিরপেক্ষতা ও যুক্তির আলো দিয়ে তরুণ সমাজের মধ্যে মুক্তচিন্তার প্রসার ঘটাবে এবং জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আজম বলেন, কলম হলো সামাজিক পরিবর্তন ও সত্য প্রকাশের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক লেখার গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সব সম্ভাবনাময় তরুণ লেখককে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসতে বদ্ধপরিকর।

আমাদের লক্ষ্য কেবল লেখালেখির সুযোগ তৈরি করা নয়, বরং তরুণদের চিন্তা-ভাবনাকে সুসংগঠিত করা এবং লেখনীর মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরা। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল ও গতিশীল সংগঠন বিনির্মাণে আমরা নিরলসভাবে কাজ করে যাব। এ ছাড়া বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আইভরি কোস্টে দুর্ঘটনায় নিহত ৬ শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

Update Time : 04:54:13 pm, Monday, 24 August 2026