8:24 pm, Tuesday, 25 August 2026

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপি বা দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে জড়িয়ে পড়বে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন দলের মূল দায়িত্ব।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। ’ বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র সত্ত্বেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় নেতাদের ওপর থাকবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। দলীয় প্রতীক না থাকায় এ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আইভরি কোস্টে দুর্ঘটনায় নিহত ৬ শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রিজভী

Update Time : 05:18:01 pm, Monday, 24 August 2026