10:06 am, Saturday, 10 October 2026

প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রথমবারের মতো মা হয়েছেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় কোলে সদ্যোজাত শিশুকে নিয়ে তাঁকে ঘুরে বেড়াতে দেখা যায়। সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসার পর তাঁর মা হওয়ার এই সুখবরটি ছড়িয়ে পড়ে।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, প্রথমবার বাবা-মা হয়েছেন বাগদত্তা মাইকেল পোলানস্কি ও এই পপতারকা। তবে নবজাতকের লিঙ্গ এবং নাম এখনও নিশ্চিত করা হয়নি।

দীর্ঘ ৫ বছর ডেটিংয়ের পর ২০২৪ সালের এপ্রিলে বাগদান সেরেছেন গাগা ও পোলানস্কি। এর আগে, কোভিড মহামারির সময়ে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, মালিবুতে গাগার বাড়িতে এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা কোয়ারেন্টাইনে ছিলেন।

ভোগ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে সেই দিনগুলো নিয়ে পোলানস্কি বলেছিলেন, ‘আমাদের মধ্যে স্বাভাবিক জীবনের এক অদ্ভুত এবং চমৎকার অধ্যায় কেটেছিল, যা বাস্তবসম্মত উপায়ে যেকোনো সম্পর্ক গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি—হাঁটতে যাওয়া, কফি তৈরি করা, কুকুরের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে বই পড়া…।’

গত মে মাস থেকে বেশ গোপনে চলাফেরা করছেন এই তারকা দম্পতি। এমনকি গাগা যখন তাঁর কনসার্ট ফিল্ম ‘অ্যাপল মিউজিক লাইভ: মেহেম রেকুইয়্যাম’র প্রচার করেন, তখনও তাঁরা বেশ গোপনীয়তা বজায় রেখেছেন। গাগার ৬ষ্ঠ স্টুডিও অ্যালবাম এবং গ্র্যামিজয়ী ‘মেহেম’র প্রচারণায় তাঁর ‘দ্য আর্ট অব পার্সোনাল কেয়োস’ ট্যুরটি ২০২৫ সালের এপ্রিল থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত চলেছে।

মা হওয়ার ইচ্ছের কথা লেডি গাগা অনেক আগে থেকেই খোলামেলাভাবে বলে এসেছেন। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সে তিনি বলেছিলেন, ‘আসলে প্রচুর সন্তান চাই… আমার অন্তত তিনটি সন্তান হওয়া উচিত।’ তিনি আরও বলেছিলেন, ‘পারিবারিক জীবনযাপন করতে চাই। একটি গভীর সম্পর্কের পরিবারে আমি বড় হয়েছি এবং স্বাভাবিক একটি অনুপরিবার ছাড়া জীবন কল্পনাও করতে পারি না।’

এবার তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়ে অনুরাগীদের ভাষ্য, ১৩ বছর পর মনে হচ্ছে গাগার সেই ইচ্ছে অবশেষে সত্যি হলো।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে বাগেরহাটের চিতলমারীর সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে

প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা

Update Time : 02:59:17 pm, Saturday, 12 September 2026