4:07 pm, Saturday, 10 October 2026

সিএসআর কর্মসূচির আওতায় আইসিডিডিআর,বিকে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে নারী পুলিশ সদস্যদের মধ্যে এইচপিভি টিকা প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইসিডিডিআর,বিকে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

‘নারী পুলিশ সদস্যদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিরসন’ শীর্ষক বিশেষ উদ্যোগের আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে। দেশের নারীদের অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এএফপিবি) ১৮৮ জন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে।

কিশোরীদের জন্য চলমান টিকাদান কর্মসূচির বাইরে প্রাপ্তবয়স্ক কর্মজীবী নারীদের এইচপিভি টিকার আওতায় আনার মাধ্যমে উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করবে। আইসিডিডিআর,বির সহকারী বিজ্ঞানী ডা. রিজওয়ানা খানের নেতৃত্বে সাত ধাপে কার্যক্রমটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে নৈতিক অনুমোদন, প্রাথমিক জরিপ, সচেতনতা কর্মসূচি, টিকা প্রদান, পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ।

পাশাপাশি নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ও সামগ্রিক সুস্থতা নিয়েও সচেতনতা বাড়ানো হবে। এ উপলক্ষে আইসিডিডিআর,বিতে আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে প্রতীকী চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে মো. আলী হোসেন ফকির বলেন, নারী পুলিশ সদস্যরা দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন। তাঁদের স্বাস্থ্য ও সুরক্ষা অগ্রাধিকার পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আইসিডিডিআর,বির সঙ্গে এই উদ্যোগ সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং কর্মক্ষেত্রভিত্তিক টিকাদান কর্মসূচির একটি দৃষ্টান্ত তৈরি করবে। কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ এ স্বাস্থ্য উদ্যোগে আইসিডিডিআর,বির পাশে থাকতে পেরে তারা গর্বিত।

ভবিষ্যতে আরও অর্থবহ উদ্যোগে সহযোগিতার মাধ্যমে সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রাখার প্রত্যাশার কথাও জানান তিনি। আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ কমিউনিটি ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, কর্মক্ষেত্রভিত্তিক টিকাদান কার্যক্রম নিয়ে গবেষণা জাতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর মাধ্যমে বাংলাদেশে আরও অনেক নারী সার্ভাইক্যাল ক্যান্সার থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ পাবেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে বাগেরহাটের চিতলমারীর সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে

সিএসআর কর্মসূচির আওতায় আইসিডিডিআর,বিকে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

Update Time : 01:54:27 am, Saturday, 26 September 2026