8:21 pm, Saturday, 10 October 2026

সিলেট বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোজাম্মেল নামের ওই আনসার সদস্যকে ক্লোজ করেছে কর্তৃপক্ষ।

আহত রুবেল আহমদকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে টহলরত অবস্থায় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তার কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে লাগে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে মনে হচ্ছে। আহত কর্মীর অবস্থা গুরুতর নয়। এ ঘটনায় আনসার সদস্য মোজাম্মেলকে ক্লোজ করা হয়েছে।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে বাগেরহাটের চিতলমারীর সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে

সিলেট বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত

Update Time : 01:36:06 am, Sunday, 27 September 2026