রাজধানীর চকবাজার থানার চাঁনখারপুল ট্রাফিক পুলিশ বক্সের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে যুবকটি মাদকাসক্ত ও ভবঘুরের প্রকৃতির ছিল। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক(এস আই) মো. শাহজাহান সিরাজ জানান, আমরা খবর পেয়ে রাত আটটার দিকে চাঁনখারপুল ট্রাফিক পুলিশ বক্সের সামনের ফুটপাতে পচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, আশেপাশের লোকজনে মুখে জানতে পারে নিহত যুবক ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে।
নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে, তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিম ইউনিটকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহটি ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।





















