4:30 am, Sunday, 4 October 2026

বন্ধুর নিমন্ত্রণে শুটিং বাড়িতে অপূর্ব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর উত্তরার লেকড্রাইভ রোডের ৫৫ নম্বর বাড়িটি ঢাকাবাসীর কাছে ভীষণ পরিচিত। কারণ এটি একটি শুটিং বাড়ি। খুব সহজে যাকে সবাই ‘আনন্দবাড়ি’ নামেই জানে। এই শুটিং বাড়িতে নায়করাজ রাজ্জাক, নায়িকা ববিতা, মৌসুমী, পূর্ণিমা, পপি, অভিনেতা আবুল হায়াত, আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা, দিলারা জামান, ডলি জহুর, অপূর্ব, নিশোসহ এই প্রজন্মের প্রায় সব শিল্পীই অভিনয় করেছেন।

১৮ বছর ধরে এই শুটিং হাউসের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ উল্লাহ। তবে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর এই ‘আনন্দবাড়ি’ রূপ নেয় অ্যালবিয়ন আর্ট গ্যালারিতে। বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পীদের আঁকা ছবি বাড়িটির ভেতরে ও বাইরে সুসজ্জিত পরিবেশে দেয়ালে দেয়ালে স্থান পেয়েছে। যে কেউ সুলভমূল্যে ক্রয়ও করতে পারেন। এই আর্ট গ্যালারিতে আছে একটি কফি শপ।

আগত অতিথিরা কফি পান করার পাশাপাশি ইতালিয়ান ভিন্ন রকমের পিৎজা, স্টেকস, বার্গার, আরবান র‌্যাপসহ হরেক রকমের খাবারের টেস্ট নিতে পারেন। মোহাম্মদ উল্লাহর সঙ্গে নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা অপূর্বর বন্ধুত্ব দুই দশকের। এই আনন্দবাড়িতেই অসংখ্যবার শুটিং করেছেন অপূর্ব। শুটিং হাউসেই কাজের ফাঁকে গল্প আড্ডায় মেতে উঠেছেন দুই বন্ধু।

এসআর মজুমদারের শুটিং থেকে বন্ধুর আর্ট গ্যালারিতে এসে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি দেখেছেন অপূর্ব। অভিনেতা বলেন, ‘মোহাম্মদ উল্লাহ আমার দীর্ঘদিনের বন্ধু। এই আনন্দবাড়ি কাম অ্যালবিয়ন আর্ট গ্যালারিতে আমার কত সময় কেটেছে কাজের কারণে, এর হিসাব নেই। আমার বন্ধুর ক্রিয়েটিভিটির সত্যিই ভীষণ প্রশংসা করতে হয়। আনন্দবাড়ির মতো অ্যালবিয়ন আর্ট গ্যালারির সুনামও ছড়িয়ে যাক সর্বত্র।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

পরিবর্তিত বিশ্বমঞ্চে আমাদের শিক্ষাব্যবস্থার ভূমিকা

বন্ধুর নিমন্ত্রণে শুটিং বাড়িতে অপূর্ব

Update Time : 01:52:12 am, Sunday, 4 October 2026