4:59 am, Saturday, 10 October 2026

নাটকে নিয়মিত কাজ করতে চান মডেল ও কনটেন্ট ক্রিয়েটর নীহা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গ্ল্যামার আর হাসির জাদুতে ইতোমধ্যে বিজ্ঞাপনের মডেল হিসেবে দর্শকের নজর কেড়েছেন নীহা। কাজ করেছেন শতাধিক নামি-দামি ব্র্যান্ডের সঙ্গে। শুধু মডেলিংই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও রয়েছে তার বেশ পরিচিতি।

বলছি এই সময়ের সম্ভাবনাময়ী তরুণ মুখ নীহা চৌধুরীর কথা। তবে এবার শুধু মডেলিং বা কনটেন্ট তৈরিতেই সীমাবদ্ধ থাকছেন না তিনি, পা রাখছেন নাটকের রঙিন দুনিয়ায়। নতুনদের অভিনয়ে আসার পথটা সবসময় মসৃণ হয় না। তবে নীহা চৌধুরীর শুরুটা বেশ দারুণ। নিজের প্রথম একক নাটকেই তিনি জুটি বেঁধেছেন নাট্যপাড়ার জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুবের সঙ্গে। সম্প্রতি ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নামের নাটকটির শুটিং শেষ হয়েছে এবং এটি প্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত।

দীর্ঘদিন মডেলিং করার কারণে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা নীহার পুরোনো। তবে নাটকের সেটে চরিত্র হয়ে ওঠার অভিজ্ঞতা ছিল একদমই নতুন। প্রথম কাজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নীহা চৌধুরী বলেন, ‘মডেলিংয়ের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত থাকলেও এটিই আমার প্রথম একক নাটক। ক্যামেরার সামনে আগে দাঁড়ালেও এই অভিজ্ঞতাটা একদমই আলাদা ছিল।

শুরুতে বেশ নার্ভাস ছিলাম। ’ তবে সেই ভয় কাটাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সহশিল্পী তৌসিফ। নীহা জানান, ‘তৌসিফ ভাইয়া ও পুরো টিমের দারুণ সহযোগিতায় আমার নার্ভাসনেস দ্রুত কেটে যায়। তারা এতটাই আন্তরিক ছিলেন যে কাজটি খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি। ’ সহশিল্পী হিসেবে নতুনদের সবসময়ই অনুপ্রেরণা দেন তৌসিফ মাহবুব। নবাগতা নীহার প্রশংসায় তিনি বলেন, ‘আমিও একসময় নতুন ছিলাম।

আমাদের সুযোগ দেওয়া হয়েছিল বলেই আজ আমরা এই অবস্থানে আসতে পেরেছি। নীহার মডেলিংয়ের অভিজ্ঞতা থাকায় সে খুব দ্রুত ক্যামেরার কাজ ও নির্দেশনা বুঝতে পেরেছে। অভিনয়ে মনোযোগ ধরে রাখলে সে ভবিষ্যতে অনেক ভালো করবে। ’ জানা গেছে, আজ ‘ক্যাপিটাল ড্রামা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে। মডেলিংয়ের গ-ি পেরিয়ে অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন নীহা চৌধুরী।

প্রথম নাটকে তৌসিফ-নীহা জুটির এই নতুন রসায়ন দর্শকের মনে কতটা ছুঁয়ে যেতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা!

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

তুরস্কের ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জনের মৃত্যু

নাটকে নিয়মিত কাজ করতে চান মডেল ও কনটেন্ট ক্রিয়েটর নীহা

Update Time : 02:07:31 am, Friday, 9 October 2026