12:30 pm, Friday, 9 October 2026

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা।

নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকা। শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকেই স্বর্ণের এই নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১২১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফায় দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৬২ দফায়। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফায় দাম বাড়ানো হয় এবং ২৯ দফায় কমানো হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেল

Update Time : 11:32:02 am, Friday, 9 October 2026