3:06 pm, Saturday, 10 October 2026

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে নয়জন কারাবন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী রয়েছেন।

ওই অপ্রাপ্তবয়স্ক স্বজন কারাগারে পরিবারের এক সদস্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সিনালোয়া অঙ্গরাজ্যের মাজাতলান শহরে অবস্থিত এল কাস্তিয়ো কারাগারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিনালোয়া জননিরাপত্তা সচিবালয়ের তথ্য অনুযায়ী, কারাগারের ভেতরে সংঘর্ষে ওই ১০ জনের মৃত্যু হয়। আহত ১৬ বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিব সিনুহে তেলেস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিহতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী থাকার বিষয়টি নিশ্চিত করেন। সচিবালয় আরও জানিয়েছে, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল কারাগারে অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা এখনো কারাগার এলাকায় অবস্থান করছেন।

সিনুহে তেলেস বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন সমাজকল্যাণ বিভাগের কর্মীরা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কারাগারের অন্য বন্দিরা নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি। মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্য মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর যে ছয়টি অঙ্গরাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, সিনালোয়া সেগুলোর একটি। তবে কারাগারে সংঘটিত এই সহিংসতার সঙ্গে মাদক কার্টেলের অভ্যন্তরীণ বিরোধের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো কোনো তথ্য জানাননি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে বাগেরহাটের চিতলমারীর সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০

Update Time : 12:05:54 pm, Friday, 9 October 2026