11:34 am, Monday, 12 October 2026

জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা ডুবে অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এখনও নিখোঁজ ৮৪ জন।

রোববার এক বিবৃতিতে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম খবর দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ থেকে ৯ অক্টোবর রাতে জিবুতির উপকূলে নৌকাটি ডুবে যায়। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটি জিবুতি থেকে ৩৫০ জন যাত্রী নিয়ে ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল। একপর্যায়ে ওবক শহরের উত্তরে এটি উল্টে যায়।

জরুরি সহায়তা দিতে আইওএমের উদ্ধারকারী দলের সদস্যরা জিবুতির কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে। নৌকাডুবির ঘটনায় ৮২ জন বেঁচে গেছেন। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক।

আইওএম বলেছে, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা অস্থিরতা সত্ত্বেও দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব অনেক মানুষকে এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে বাধ্য করছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সুদানে বিমান হামলায় ৭২ জন নিহত

জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Update Time : 09:47:25 am, Monday, 12 October 2026