3:22 pm, Monday, 2 November 2026

ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে ও হাত-পা বেঁধে বিলে ফেলে দিল দুর্বৃত্তরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের দুই চোখ উপড়ে এবং হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিল এই ঘটনা ঘটে। আহত দেলোয়ার ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বিলের নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে তাকে মৃত ভেবে বিলের পাশে ফেলে রেখে যায় তারা।

সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে এর আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় তদন্ত করে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল রূপ নিয়ে আজ রাতে অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে

ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে ও হাত-পা বেঁধে বিলে ফেলে দিল দুর্বৃত্তরা

Update Time : 02:34:48 pm, Monday, 2 November 2026