দেশের চামড়াশিল্প খাতে স্বল্প সুদে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে প্রাক-অর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে মেঘনা ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান এবং এসইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া।




















