8:43 am, Tuesday, 3 November 2026

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন হবে, আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, চুক্তিতে যা আছে তাই থাকবে। বাংলাদেশ মনে করে, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তুলে ধরেন স্পেন ও যুক্তরাজ্য সফরের বিস্তারিত।

ডিসেম্বরের ১২ তারিখ মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে জানতে চাইলে সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চুক্তিটি নিয়ে কাজ করতে উচ্চপর্যায়ের কমিটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

শামা ওবায়েদ বলেন, ‘ডিসেম্বরে গঙ্গাচুক্তির মেয়াদ শেষ হলে আবার নবায়ন হবে বলে আশা করে বাংলাদেশ। গঙ্গাচুক্তি যা আছে তাই থাকবে বলেও আশা করে বাংলাদেশ।’

গঙ্গার পানি না পেলে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়া হবে বলে যে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-সে বিষয়ে এক প্রশ্নের জবাবও দেন শামা ওবায়েদ।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অনেক সমস্যা আছে। আলাপ আলোচনার মাধ্যমে এসবের সমাধান করতে হবে। এটাই ডিপ্লোম্যাসি।’

বাংলাদেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে যাবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন হবে, আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : 07:22:01 am, Tuesday, 3 November 2026