3:22 pm, Monday, 2 November 2026

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মেহেরপুরে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। মানববন্ধন থেকে তাঁরা উক্ত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আহসান হাবীব সোনা। কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ৫৫ বছর পরও একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানিত হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁদের জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তাঁরা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। পিরোজপুরের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল রূপ নিয়ে আজ রাতে অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

Update Time : 02:26:01 pm, Monday, 2 November 2026