পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে একটি লরি পড়ে গেছে। এতে লরির ভেতরে দুই ব্যক্তি আটকা পড়েন। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাদের জীবিত উদ্ধার করেছেন পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
গতকাল রাত ১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত লরিটির নম্বর চট্ট মেট্রো-৬-৮১-৪৫৮১।





















