3:10 am, Monday, 9 November 2026

কুষ্টিয়ায় পদ্মার পানি বৃদ্ধিতে প্লাবিত ৪০ গ্রাম, পানিবন্দী ৬০ হাজার মানুষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৪০টি গ্রাম তলিয়ে গেছে। এতে দুই ইউনিয়নের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

পানির নিচে তলিয়ে গেছে প্রায় ৪৭০ একর ফসলি জমিসহ চলাচলের মূল রাস্তাঘাট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বন্ধ রয়েছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম।

এদিকে প্লাবিত এলাকাগুলোতে তীব্র শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে ধান, পাট, কলা ও সবজির বাগানসহ কোটি কোটি টাকার ফসল।

চিলমারী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় শিক্ষকরা জানান, দুর্গত এলাকায় এখনো ত্রাণ না পৌঁছানোয় এবং গো-খাদ্যের সংকট থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়া পদ্মার পানি আগামী দু-একদিনের মধ্যে কমতে শুরু করবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

কুষ্টিয়ায় পদ্মার পানি বৃদ্ধিতে প্লাবিত ৪০ গ্রাম, পানিবন্দী ৬০ হাজার মানুষ

Update Time : 02:52:15 am, Tuesday, 15 September 2026