3:23 am, Monday, 9 November 2026

ভাঙ্গায় হত্যা মামলার আসামির তালাবদ্ধ ঘরে আগুন দেওয়ার চেষ্টা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের কৈডুবী সদরদী গ্রামে হত্যা মামলার প্রধান আসামির তালাবদ্ধ ঘরে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হত্যা মামলার প্রধান আসামি আলমগীর মাতুব্বরের তালাবদ্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে প্রতিবেশী ফারুক মোল্লা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে জানালা দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একটি মহিলা মাদ্রাসায় ইভটিজিংকে কেন্দ্র করে সানি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত সানির বাবা বাদী হয়ে আলমগীর মাতুব্বরকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর থেকে আসামিপক্ষের লোকজন পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান। বাদীপক্ষের অভিযোগ, হত্যা মামলায় তাদের ফাঁসাতে আসামিপক্ষের লোকজন নিজেদের তালাবদ্ধ ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে থাকতে পারে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেশী ফারুক মোল্লা বলেন, হতে পারে বিদ্যুৎ থেকে আগুন লেগেছে। আবার আসামিরা নিজেদের ঘরে আগুন দিয়ে বাদীপক্ষকে ফাঁসানোর চেষ্টা করতেও পারে। বিষয়টি তদন্ত করে দেখা দরকার। স্থানীয় বাসিন্দা ইদ্রিস শরীফ বলেন, এই গ্রামে হত্যা হয়েছে। কিন্তু বাদীপক্ষের লোকজন আসামিপক্ষের ঘরবাড়িতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করেছে বলে আমরা জানি না। বরং আসামিপক্ষ রাতের অন্ধকারে ধীরে ধীরে তাদের ঘরের মালামাল সরিয়ে নিয়েছে।

বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এমন একটি খবর আমরা শুনেছি। ঘরটি তালাবদ্ধ ছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেছে। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিকে এ ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা তৈরি হলেও আগুনের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

ভাঙ্গায় হত্যা মামলার আসামির তালাবদ্ধ ঘরে আগুন দেওয়ার চেষ্টা

Update Time : 12:56:10 am, Wednesday, 16 September 2026