4:13 am, Monday, 9 November 2026

চট্টগ্রাম ওয়াসার সর্বোচ্চ বকেয়া আদায়কারীদের সম্মাননা প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম ওয়াসার বকেয়া রাজস্ব আদায়ে গঠিত টিমের সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রশংসাসূচক সনদ এবং সর্বোচ্চ বকেয়া আদায়কারী তিন মিটার পরিদর্শককে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার চট্টগ্রাম ওয়াসার বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। তিনি বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে বর্তমানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বকেয়া রাজস্ব আদায়ে গঠিত মনিটরিং টিমগুলো এলাকাভিত্তিকভাবে কাজ করবে। নির্ধারিত এলাকায় বকেয়া থাকা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে বিল পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। চট্টগ্রাম ওয়াসার এমডি বলেন, দীর্ঘদিন ধরে ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল।

তবে জুলাইয়ে ২৬ কোটি ৮০ লাখ এবং আগস্টে ২৬ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে জুলাইয়ের ২৬ কোটি ৮০ লাখ টাকা চট্টগ্রাম ওয়াসার ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড। তিনি বলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সাফল্য এসেছে, তাদের কাজকে আরও উৎসাহিত করতেই প্রশংসাসূচক সনদ দেওয়া হচ্ছে। এতে কর্মকর্তা-কর্মচারীরা আরও কর্মনিষ্ঠ ও উৎসাহ নিয়ে কাজ করার অনুপ্রেরণা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

চট্টগ্রাম ওয়াসার সর্বোচ্চ বকেয়া আদায়কারীদের সম্মাননা প্রদান

Update Time : 12:29:56 am, Friday, 18 September 2026