11:34 am, Friday, 18 September 2026

ছোট পর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল বিপাকে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হঠাৎ করেই উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। মাত্র ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কিছু আপত্তিকর শারীরিক অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ মেতে ওঠেন তীব্র সমালোচনা ও নেতিবাচক মন্তব্যে। বিষয়টি নজরে আসার পর আর চুপ থাকেননি এই অভিনেতা। দ্রুতই গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং ভিডিওর পেছনের সত্যতা তুলে ধরেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারীর পরিচয় নিয়ে কৌতূহলের শেষ ছিল না সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ বিষয়ে পাভেল সরাসরি জানান, ভিডিওর ওই নারী অন্য কেউ নন; বরং তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বান্ধবী। অভিনেতা বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী। আমাদের মধ্যে কেবল বন্ধুত্ব এবং ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক রয়েছে। এর বাইরে আমাদের আর অন্য কোনো সম্পর্ক নেই। ’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি কেন্দ্র করে যেভাবে মুখরোচক গল্প ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন পাভেল।

তার মতে, একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে জল ঘোলা করার চেষ্টা চলছে। নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে ট্রল ও মনগড়া ব্যাখ্যা দাঁড় করালেও, অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন যে সাইবার দুনিয়ার এসব আলোচনার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। পর্দার চঞ্চল ও হাসিখুশি পাভেলের এই আকস্মিক বিতর্কে জড়ানো মেনে নিতে পারছেন না তার অনেক ভক্তই।

ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন পাভেল। দুই বাংলায় পরিচিতি পাওয়ার পর দেশে ফিরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি। তবে তার ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’।

নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। বর্তমানে তিনি নাটক ও বিভিন্ন ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ছোট পর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল বিপাকে

Update Time : 08:36:20 am, Friday, 18 September 2026