11:33 am, Friday, 18 September 2026

হাসান মাহমুদকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা খেলোয়াড় সোনাল দিনুশা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বাংলাদেশের ইতিহাসে প্রথম। হাসান মাহমুদ যে পারফর্ম করেছিলেন, তাতে আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় হওয়ার সুযোগ ছিল তার। কিন্তু শ্রীলঙ্কার সোনাল দিনুশার কীর্তি ছাপিয়ে গেল হাসান মাহমুদকে।

লঙ্কান তরুণ এই ব্যাটার পুরুষ বিভাগে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। নারী বিভাগে জিতেছেন আইল অব ম্যানের অধিনায়ক লুসি ব্রানেট। আগস্টে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে আলো ছড়ান ২৫ বছর বয়সি বাঁহাতি দিনুশা। চার ইনিংসে করেন তিনটি সেঞ্চুরি। গলে প্রথম টেস্টে তার ব্যাট থেকে আসে ১০০ ও ৮৪ রান। তবে ম্যাচটি হেরে যায় শ্রীলঙ্কা।

এই কীর্তির মাধ্যমে নতুন এক রেকর্ডেও নাম লেখান দিনুশা। ফলোঅনে পড়া কোনো দলের হয়ে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটার তিনি। দিনুশার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন ও বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে হাসান নেন ৯ উইকেট। আর রবিনসন আগস্ট মাসে দুই টেস্টে নেন ১৬ উইকেট।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানোর নায়ক ছিলেন এই পেসার। হাসান মাহমুদ-রবিনসনকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পর দিনুশা বলেন, ‘ক্যারিয়ারের শুরুতেই এই স্বীকৃতি আমার কাছে অনেক অর্থবহ। এই সম্মানের জন্য আইসিসির কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। ভারতের বিপক্ষে সিরিজটি আমার হৃদয়ে সব সময় বিশেষ জায়গা করে থাকবে। তিনটি সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো, আর গলে ও কলম্বোয় ঘরের দর্শকদের সামনে তা করতে পারা এটিকে আরও বিশেষ করে তুলেছে।

’ নারী বিভাগে তিন প্রতিদ্বন্দ্বীই ছিলেন সহযোগী দেশের (অ্যাসোসিয়েট) ক্রিকেটার। থাইল্যান্ডের সুলেপর্ন লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত ভোটে এগিয়ে যান আইল অব ম্যানের ব্রানেট। পুরস্কার জিতে ব্রানেট বলেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার অনুভূতি অবিশ্বাস্য। সত্যি বলতে, এখনো একটু অবিশ্বাস্যই লাগছে।

আইল অব ম্যানের হয়ে এক অর্থে ইতিহাস গড়তে পেরে আমি ভীষণ গর্বিত। ’ তিনি আরও বলেন, ‘এই পুরস্কার আমাকে আরও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা দেবে। সামনে যে ম্যাচগুলো আছে, সেখানে এই ফর্ম ধরে রাখতে চাই এবং দলের জন্য আরও অনেক বিশেষ মুহূর্ত তৈরি করতে চাই।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

হাসান মাহমুদকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা খেলোয়াড় সোনাল দিনুশা

Update Time : 08:45:17 am, Friday, 18 September 2026