4:29 am, Monday, 9 November 2026

সাঈদ মো. ইব্রাহীম ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহীমকে ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ১৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রশাসকের দায়িত্ব পালনের জন্য কয়েকটি নবগঠিত ও পুনর্গঠিত উপজেলা পরিষদের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন এবং প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য পৃথক কোনো আর্থিক বা অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন না। এর আগে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের পর ইউএনও সাঈদ মো. ইব্রাহীমকে ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

ফলে একই কর্মকর্তার ওপর এখন উত্তর উপজেলার প্রশাসকের দায়িত্বও অর্পিত হলো। এর আগে গত ২৮ জুলাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে খন্দকার ফারজানা নাজনীন সেতুকে পদায়ন করা হয়। এছাড়াও অন্যান্য দপ্তরে বেশ কয়েকজন কর্মকর্তাকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল- এই ছয় ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলার সদর নির্ধারণ করা হয়েছে পশ্চিম ভূজপুর মৌজায়। ১২ আগস্টের গেজেটে সদর নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর আগে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনিক কাঠামো গড়ে তোলার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম নিয়ে এর আগে সুয়াবিল ইউনিয়নের অন্তর্ভুক্তি ও সদর নির্ধারণের বিষয়ে আদালতে মামলা হয় এবং আদালত থেকে স্থিতাবস্থা দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, আদালতের আদেশের আওতাবহির্ভূত প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

সাঈদ মো. ইব্রাহীম ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসক

Update Time : 12:43:58 am, Saturday, 19 September 2026