5:03 am, Monday, 9 November 2026

পাবনায় শিশু কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে দ্বিতীয় দিনেও ভাঙচুর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনায় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী মোস্তফা প্রামাণিকের বাড়িতে দ্বিতীয় দিনের মতো ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত স্থানীয়রা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে মোস্তফা প্রামাণিকের দ্বিতল বাড়িতে ভাঙচুর শুরু হয়।

স্থানীয়রা বিভিন্ন দেশীয় সরঞ্জাম দিয়ে বাড়ির বিভিন্ন অংশে হামলা ও ভাঙচুর চালান। এর আগে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় গ্রামবাসী একত্রিত হয়ে মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের সাত দিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে কলিদের বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির প্রতিবেশী মোস্তফা প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, হত্যার আগে শিশুটিকে মোস্তফার মুদি দোকানের পেছনের একটি ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে ভাঙচুরের ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

পাবনায় শিশু কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে দ্বিতীয় দিনেও ভাঙচুর

Update Time : 12:58:43 am, Sunday, 20 September 2026