5:13 am, Monday, 9 November 2026

বিরোধীদল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়: এমপি আবুল খায়ের ভূঁইয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিরোধী দল কী কারণে ও কোন দাবি নিয়ে আন্দোলনে নেমেছে তা অস্পষ্ট উল্লেখ করে তারা আজীবন দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশন ও ক্লাব সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ সংবর্র্ধনা দেওয়া হয়। জেলা স্টেডিয়ামে এ আয়োজন করা হয়েছে। বিরোধী দলকে উদ্দেশ্য করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমাদের বয়স ৬ মাস, ৭ মাস চলছে।

এরমধ্যে আমাদের প্রত্যাশা অনেক। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। আমরা মাত্র ঘরে ঢুকেছি। ঘরে কাঠ মেস্ত্রি লাগবে, ইলেক্ট্রিক মেস্ত্রি লাগবে, টাইলস মেস্ত্রি লাগবে, ঠিকঠাক করতে সময় লাগে। এখনই লংমার্চ শুরু করে দিয়েছে, আমাদেরকে সময় বেশি দেওয়া যাবে না, আজব ব্যাপার। তাদের কি দাবি, আমরাও বুঝি না। কি কারণে কি দাবি করে আন্দোলনে নেমেছে সেটাও বুঝতে পারছি না।

এদের মূল বিষয় হচ্ছে- রাষ্ট্রের কিছু ব্যাপার আছে, তারা এখান থেকে সিদ্ধান্ত নেয় না, বাহির থেকে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা আজীবন এ দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়। তিনি আরও বলেন, বিগত দিনে দেশে অনিয়ম, নিয়মে পরিণত হয়েছে। এখন আমলাদেরকে সাইজ করে নিয়মে আনতে সময় লাগছে। এরপরও অনেকে বোধগম্য হয়নি যে, মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত যে সকল কাজ করা প্রয়োজন, সেটা সে অনুযায়ী কাজ হচ্ছে না।

অনেক বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে, অনেকে হয়রানির শিকার হচ্ছে। এভাবে মানুষের মধ্যেও আগের মতো ক্ষোভ রয়ে গেছে। আমরা চেষ্টা করছি, ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ কমে আসবে এবং পরিসমাপ্তি ঘটবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহসিন কবির স্বপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল ঘোষ, আবুল মোবারক ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য দেলোয়ার হোসেন, আব্দুর রব শামীম ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল আদনান প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

বিরোধীদল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়: এমপি আবুল খায়ের ভূঁইয়া

Update Time : 02:20:19 am, Sunday, 20 September 2026