5:09 am, Monday, 9 November 2026

নাটোরের লালপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের লালপুরে বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের পাড়ে কাদামাটি নিয়ে খেলায় মেতে ছিল দুই ভাই-বোন। হাড়ি-পাতিল খেলতে খেলতেই কাদা নিতে পুকুরে নামতে গিয়ে পড়ে যায় ছোট ভাই। তাকে তুলতে গিয়ে পানিতে ডুবে যায় বড় বোনও।

কিছুক্ষণ পর দুজনকেই উদ্ধার করা হয়, তবে ততক্ষণে নিভে গেছে তাদের প্রাণ। শনিবার বিকেল চারটার দিকে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের আতিকুল ইসলামের মেয়ে আতিয়ারা (৯) ও ছেলে আবু বক্কর (৬)। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেলে বাড়ির কাছেই নতুন খনন করা পুকুরের পাড়ে কাদামাটি দিয়ে ছোট ছোট হাঁড়ি-পাতিল বানিয়ে খেলছিল দুই ভাই-বোন।

খেলার একপর্যায়ে কাদা সংগ্রহ করতে গিয়ে আবু বক্কর পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আতিয়ারাও পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। শিশু দুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া।

যে পুকুরের পাড়ে কিছুক্ষণ আগেও দুই ভাই-বোনের খেলায় মুখর ছিল পরিবেশ, সেখানেই পরে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। সন্তান হারানোর শোকে বারবার কান্নায় ভেঙে পড়েন মা-বাবা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

নাটোরের লালপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

Update Time : 02:30:35 am, Sunday, 20 September 2026