5:37 am, Monday, 9 November 2026

৪১ ওয়ার্ডে ৪১ মাঠ-পার্ক করে ওয়াদা রক্ষা করব : মেয়র

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক করে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার (২০ সেপ্টেম্বর) আগ্রাবাদ জাম্বুরি পার্ক মাঠের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ‘আমি ওয়াদা দিয়েছিলাম ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক করে দেব।

আমার ওয়াদা বাস্তবায়নে বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের শিশু পার্ক নতুনভাবে চালু করেছি। নগরবাসীকে দেওয়া ওয়াদা আমি রক্ষা করব। ’ তিনি বলেন, জাম্বুরি মাঠের একটি অংশ খেলার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। মাঠের সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী মাসের মধ্যে মাঠটি আনুষ্ঠানিকভাবে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেয়র আরও বলেন, আগ্রাবাদ জাম্বুরি পার্কের মাঠটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও বিভিন্ন কারণে শিশু-কিশোরদের জন্য কার্যত অনুপযোগী হয়ে পড়েছিল। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মাঠটির পুনর্গঠন ও আধুনিকায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেন, ‘একসময় এই মাঠে শিশু-কিশোররা খেলাধুলা করতে পারত না।

মাঠটি কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। আমরা উদ্যোগ নিয়ে মাঠটি পুনরুদ্ধার করেছি। যেহেতু এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন, তাই নগরবাসীর জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এখানে শিশু, কিশোর, তরুণসহ সব বয়সের মানুষ খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে। ’ মাঠটির নিরাপত্তা ও ব্যবস্থাপনা প্রসঙ্গে মেয়র বলেন, মাঠটি সুরক্ষিত রাখতে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী ও আলোকায়নের ব্যবস্থা করা হচ্ছে।

পাশাপাশি মাঠটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সংরক্ষণের জন্য ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। এ কমিটি মাঠের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে। মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে হালিশহর এইচ ব্লক মাঠ, হালিশহর বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ (বি ব্লক সংলগ্ন) ও হালিশহর বিডিআর মাঠসহ বেশ কয়েকটি মাঠ উন্নয়ন ও প্রস্তুত করা হয়েছে।

বর্তমানে হালিশহর শিশু পার্ক মাঠ ও হাজী মোহাম্মদ মহসীন কলেজ মাঠের উন্নয়নকাজ চলছে। ভবিষ্যতে আরও অনেক মাঠ গড়ে তোলার কাজও চলছে। তিনি আরও বলেন, ২০টি ফুটসাল নির্মাণে ৪৯ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম মহানগরে আধুনিক নগর ক্রীড়া সুবিধা সম্প্রসারণ ও ফুটসাল মাঠ নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে। ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলার মাঠের বিকল্প নেই।

সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। এজন্য প্রতিটি ওয়ার্ডে নিরাপদ ও মানসম্মত খেলার মাঠ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

৪১ ওয়ার্ডে ৪১ মাঠ-পার্ক করে ওয়াদা রক্ষা করব : মেয়র

Update Time : 02:00:00 am, Monday, 21 September 2026